ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ২৯ নভেম্বর ২০২৪
কালিয়াকৈরে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সফিপুর বাজার এলাকায় শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর ফ্লাইওভারের নিচে বাংলাদেশ খেলাফত মজলিশ, তৌহিদি জনতা এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ-মিছিলটি সফিপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশে ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবি জানান।

Advertisement

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ইসকনের কর্মকাণ্ড দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে। এটি অবিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন। একইসঙ্গে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তব্যের পর বিক্ষোভ-মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!