ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ২৯ নভেম্বর ২০২৪
ঈশ্বরদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
ঈশ্বরদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে মহাসড়কে নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইখওয়ানুল মুসলিমিন ফাউন্ডেশন নামে একটি ইসলামি সংগঠন। এ সময় ইসকন সমর্থকদের হাতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দৃষ্টান্ত বিচার দাবি করেন তারা।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তৌহিদি মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

এ সময় ছাত্র জনতা ও বিভিন্ন মসজিদের মুসল্লিরা নানা স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে রেলগেট এলাকায় জড়ো হন। পরে সেখানে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিরা।

Advertisement

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দুদের) একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, তাকে গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে? তাই ইসকনকে খুব দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে।

সেইসঙ্গে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। একইসঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!