ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিক্ষোভ ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ২৯ নভেম্বর ২০২৪
বিক্ষোভ ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ
নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে পুলিশ- ফাইল ফটো

ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সন্দেহভাজনদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা জড়িত ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর তারা ঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু করতে প্রস্তুত নিচ্ছে।

Advertisement

পুলিশ সূত্র জানায়, বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সেজন্য বায়তুল মোকাররম মসজিদসহ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। মসজিদে প্রবেশকারী মুসল্লিদের চলাচলেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে এবং সন্দেহজনক পরিস্থিতিতে তল্লাশি চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!