ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ২৮ নভেম্বর ২০২৪
উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে সৃষ্টি একাডেমি স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে সৃষ্টি একাডেমি স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ মিছিল করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৃষ্টি একাডেমি স্কুলের উদ্যোগে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে টাঙ্গাইল শহরের সুপারি বাগানস্থ স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলে স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. পলাশ নেতৃত্ব দেন। এ সময় তারা ‘ইসকন জঙ্গি স্বৈরাচারের সঙ্গী, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্লোগান দেয়।’

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!