বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে নিরালা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে এসে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, সরকারের কাছে দাবি- বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। চট্টগ্রামে যে হামলা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার বিচার করতে হবে। তা নাহলে আমরা কঠিন আন্দোলনের ডাক দেবো।
.png)
বিক্ষোভ মিছিলটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আল আমিন, কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, আল আমিন সিয়াম, ফরাশ, ফারদিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী।