ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুলাই গণহত্যার বিচারের দাবিতে সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২৭ নভেম্বর ২০২৪
জুলাই গণহত্যার বিচারের দাবিতে সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

জুলাই গণহত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় নগরের রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। পরে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা সড়ক প্রদক্ষিন করে মিছিলটি আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম।

Advertisement

সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তার দোসররা এই অভ্যুত্থানকে নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে। যতই যড়যন্ত্র করা হোক, তা ছাত্র-জনতা রুখে দেবে।  পাশাপাশি জুলাইয়ের আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের হত্যাকারীদেরও বিচার যাতে দ্রুত হয় আমরা সেই দাবিতে কাজ করে যাবো।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

গত ১৫ বছরের মধ্যে এটাই ছিল ইসলামী ছাত্রশিবিরের বড় বিক্ষোভ মিছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!