ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২০ নভেম্বর ২০২৪
জামালপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শহিদ মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার দস্তর মণ্ডলের ছেলে। 

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫টার দিকে মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের ৭ বছর বয়সী কন্যা শিশুকে জোরপূর্বক প্রতিবেশী শহিদ মিয়া ধর্ষণ করেন। পরের দিন মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ৮ বছর আইনী লড়াই ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

Advertisement

এদিকে শহিদ মিয়ার বড় মেয়ে শাহানা জানান, মিথ্যা মামলায় আমার বাবাকে ফাঁসানো হয়েছে৷ আমরা এ রায়ে সন্তুষ্ট না৷ আমরা উচ্চ আদালতে আপিল করবো। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মো. রেজাউল আমীন (শামীম) জানান, ধর্ষণের দায়ে শহিদ মিয়াকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আমরা এ রায়ে সন্তুষ্ট।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!