ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরিমা ফ্যাশনের মালিকের ভাই ও ম্যানেজার অবরুদ্ধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৯, ২০ নভেম্বর ২০২৪
মেহেরিমা ফ্যাশনের মালিকের ভাই ও ম্যানেজার অবরুদ্ধ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

সেপ্টেম্বর মাসের ২০%  এবং অক্টোবর মাসের পূর্ণাঙ্গ বকেয়া বেতনের দাবিতে কারখানার মালিকের ভাই শহিদুল ইসলাম ও কমার্শিয়াল ম্যানেজারকে কারখানার অভ্যন্তরে অবরুদ্ধ করে রেখেছেন মেহেরিমা ফ্যাশন ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকরা। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে বেতন না পেয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন তারা। 

জানা যায়, কারখানা মালিক বার বার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তা পালনে ব্যর্থ হওয়ায় গত ১৫ নভেম্বর বিল্ডিং মালিক নিজে ফ্যাক্টরিতে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং মঙ্গলবার (১৯ নভেম্বর) বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু বেতন দিতে পারেননি। বর্তমানে বকেয়া বেতন পরিশোধ এবং অবরুদ্ধের অবমুক্ত করার বিষয়ে শ্রমিকদের সঙ্গে বিল্ডিং মালিক আলোচনা অব্যাহত রেখেছেন বলে জানা যায়। তবে কারখানা মালিক বর্তমানে পলাতক রয়েছে। 

Advertisement

শ্রমিকরা প্রাথমিক পর্যায়ে বকেয়া বেতন আদায়ের নিমিত্তে কারখানা মালিকের ভাই এবং কমার্শিয়াল ম্যানেজারকে অবরুদ্ধ করলেও বর্তমানে তারা শ্রমিকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে এবং পলাতক কারখানা মালিককে কারখানায় আসতে বাধ্য করার লক্ষ্যে নিজেদের ইচ্ছাতেই অবরুদ্ধ রয়েছে বলে সূত্রে জানা যায়।


 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!