সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে নগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ জানায়, আজও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে ডরিন গার্মেন্টসের শ্রমিকরাও বেতনের দাবি তুলে সড়কে অবস্থান করছে।
.png)
শিল্প পুলিশের দাবি, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে শ্রমিকরা বলছে, বকেয়া বেতন পাওয়ার আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবে না।
এর আগে, গত ১৭ নভেম্বর ও ১৬ নভেম্বর একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।