ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আরো এক ফ্যাক্টরি বন্ধ ঘোষণা: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ১৮ নভেম্বর ২০২৪
আরো এক ফ্যাক্টরি বন্ধ ঘোষণা: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সড়ক অবরোধ। ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় কর্মবিরতির পরিপ্রেক্ষিতে গোলযোগের আশঙ্কায় গ্লোবাল এ্যটায়ার লিমিটেড ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ফ্যাক্টরিটি শ্রম আইন ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরই প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

জানা যায়, রোববার (১৭ নভেম্বর) কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এরই পরিপ্রেক্ষিতে গোলযোগের আশঙ্কায় সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ফ্যাক্টরিটি শ্রম আইন ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে এরই প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন ফ্যাক্টরির শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে ১০টার দিকে শিল্প পুলিশ জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক। 

Advertisement

উল্লেখ্য, বিভিন্ন সময় শ্রমিকদের উশৃঙ্খল আচরণের পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর সব পাওনাদি পরিশোধ করে  ৩১ জন শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!