ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে ঝরল নারী শ্রমিকসহ দুই প্রাণ 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ১৭ নভেম্বর ২০২৪
সড়কে ঝরল নারী শ্রমিকসহ দুই প্রাণ 
ছবিতে নিহত বিলকিস আক্তার

গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার ও বাংলাবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বিলকিস আক্তার নামে এক নারী শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মন্ডালিয়া পাড়া গ্রামের মোছা. বিলকিস আক্তার ও গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর গ্রামের নির্মল সরকারের ছেলে নিলয় সরকার। তিনি পুবাইলের ম্যাটসের ১ম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, বিলকিস আক্তার স্থানীয় ট্রাস্ট নিটওয়্যার ইন্ড্রাসটিজ কারখানায় অপারেটরের কাজ করতেন। সকালে কারখানায় যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিলকিস।

Advertisement

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, সকাল পৌনে ৮টার দিকে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় একটি বেপরোয়া গতির বাস বিলকিস আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, সদর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে মাংস কেনার জন্য রাজেন্দ্রপুর যাচ্ছিলেন নিলয়। পথে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় সরকার নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!