ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর পল্টনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, রিকশাযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২, ১৭ নভেম্বর ২০২৪
রাজধানীর পল্টনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, রিকশাযাত্রী নিহত
সংগৃহীত ছবি

রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় একজন রিকশাযাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন রিকশাচালক। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। 

রোববার ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ ঘটনা ঘটে। 

পল্টন থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো. আরিফ জানিয়েছেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানা গেছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বাড়ি চট্টগ্রাম। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!