ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় আপেল খেয়ে ভাই-বোনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ১৪ নভেম্বর ২০২৪
খুলনায় আপেল খেয়ে ভাই-বোনের মৃত্যু
আপেল। ছবি: সংগৃহীত

খুলনায় বাজার থেকে কিনে আনা আপেল খেয়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলো- রূপসা উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার শিশুকন্যা ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)।

মৃতদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে ও মা নার্গিস বেগম মানুষের বাড়িতে কাজ করেন। তাদের মাছুরা নামের ৮ বছর বয়েসী আরেক মেয়ে আছে।

Advertisement

রূপসা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ইরানী ও আব্দুল গনির জন্য বাবা মাসুদ রানা আপেল কিনে নিয়ে যান। রাতে তারা খাবার খাওয়ার পর আপেল খায়। এর কিছুক্ষণ পর ওই দুই শিশু অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নেয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের দুজনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ আসেনি। কেউ অভিযোগ দায়ের করলে তা গ্রহণ করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মো. মনিরুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!