বুধবার (১৪ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো- উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৪) ও রানা হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুজন বাইরে খেলা করছিল। এ সময় তারা ইঁদুর মারার ওষুধ কুড়িয়ে পায়। একপর্যায়ে ওই ওষুধ খেয়ে ফেলে তারা। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
.png)
নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।