ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জের তিন হাসপাতালে ৪৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ৬ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জের তিন হাসপাতালে ৪৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন
ছবি: প্রতীকী

কিশোরগঞ্জের তিন হাসপাতালে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮ জন ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে ১১ জনকে।

Advertisement

চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫০ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৬০৫ জন রোগীকে।

জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!