রোববার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৪ জনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা। বাকি দুইজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
.png)
২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আর মারা যান ১ হাজার ৭০৫ জন। এর আগে, ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ঐ সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।