ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, দুই পা হারালেন যুবক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ৬ নভেম্বর ২০২৪
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, দুই পা হারালেন যুবক
আহত যুবককে হাসপাতালে নিচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

পাবনার ঈশ্বরদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই পা হারালেন মিজানুর রহমান নামে এক যুবক। 

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভাসান বুকগ্রামের নূরবক্স হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবককে কয়েকবার রেললাইনের ওপর হাঁটাহাঁটি করতে দেখা গেছে। জংশন স্টেশনের ট্রেন সান্টিং এর সময় হটাৎ সে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে তার হাঁটুর নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই যুবক সম্ভবত আত্মহত্যার জন্য ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিল।

Advertisement

পা হারানো আহত যুবক মিজানুর রহমানের ভাষ্য, তার ভোটার আইডি কার্ড না থাকার কারণে তাকে কেউ কাজ দিতে চাই না। এতে পরিবার ও স্বজনদের কাছে ব্যাপক অবহেলিত তিনি। তাই আত্মহত্যার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাসনিম তামান্না বলেন, পা হারানো রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ ও তার কোনো অভিভাবক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ঘটনার বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!