ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে খেলতে যাওয়াই কাল হলো আরিয়ানের

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ৫ নভেম্বর ২০২৪
সড়কে খেলতে যাওয়াই কাল হলো আরিয়ানের
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -ফাইল ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির পাশে সড়কে বন্ধুদের নিয়ে খেলছিল ৫ বছরের শিশু আরিয়ান। হঠাৎ রাস্তা পার হতে গিয়ে সড়কে চলাচল করা একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। মুমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কের বড় দক্ষিণপাড় মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আরিয়ান উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামের হক মিয়ার ছেলে।

Advertisement

কোটালীপাড়া থানার এসআই কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!