ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ৫ নভেম্বর ২০২৪
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউপির বেকরিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রফিকুল ইসলাম (৫৫), কৃষি শ্রমিক সুমন মিয়া (৩২)। আহত জায়েদুল মিয়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রফিকুল ইসলামের বাড়ির পেছনে জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মেশিন মেরামতের কাজ করছিলেন তারা। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে যান রফিকুল। পরে তাকে বাঁচাতে গেলে ওই দুজনও তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!