শনিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার চানগাঁও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নূর আহম্মদ শাহপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছেন। প্রতিদিনের মতো শনিবার ভোরে নূর আহম্মদ তার নিজ বসতবাড়ির গোয়ালঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। পরে সেনাবাহিনীর একটি নিয়মিত টহলদল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র (বল্লম, দা, চাকু) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে। পরে নূর আহম্মদকে মদন থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
.png)
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নূর জানান, শনিবার ভোরে সেনাবাহিনীর একটি দল নিয়মিত টহলে বের হয়। এ সময় মাদকের তথ্য পেয়ে যৌথ অভিযান চালিয়ে নূর আহম্মদকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া তার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্রও জব্দ করা হয়েছে। আটক নূর আহম্মদকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মদন থানার ওসি (তদন্ত) দেবাংশ কুমার দে জানান, আটক নূর আহম্মদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।