ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ৩ সন্ত্রাসী গ্রেফতার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ৫ নভেম্বর ২০২৪
নেত্রকোণায় ৩ সন্ত্রাসী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণা জেলা মদন উপজেলায় অভিযান চালিয়ে ১টি ইয়ারগানসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে অস্থায়ী সেনা ক্যাম্প। মঙ্গলবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মদন উপজেলাধীন অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নুরের নেতৃত্বে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করার সময় মদন উপজেলার কদমতলী বাজার এলাকা থেকে মো. কামরুল হাসান (২২), মো. দিপু মিয়া  (২৫), ও মো. ছোটন মিয়াকে (৪০) ১টি ইয়ারগান সহ গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে মদন থানায় হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে মদন থানায় সন্ত্রাস ও অস্ত্র আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। 

Advertisement

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মদন উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল বলে জানা যায়।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!