ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছিনতাই করতো তারা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৫, ২ নভেম্বর ২০২৪
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছিনতাই করতো তারা
ছবিতে গ্রেফতারকৃতরা

চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (২ নভেম্বর) সকালে এক্সপ্রেসওয়ের বন্দর থানার কাস্টমস হাউস অংশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আরিফুল ইসলাম ইমন, মোহাম্মদ আরমান ও মোহাম্মদ রাসেল।

বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, এক্সপ্রেসওয়েতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Advertisement

ওসি বলেন, ধারালো নাইলনের সুতা ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে ছিনতাই করতো তারা। গ্রেফতারকৃত ইমনের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!