বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
একইসঙ্গে আগামীকাল শুক্রবার বিকেলে সারাদেশে সমাবেশ এবং রোববার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয় সমাবেশে।
.png)
সমাবেশে সনাতনী সমাজ বাংলাদেশের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, অনেকে বলছে হিন্দুরা প্রতিবেশী দেশ ইন্ডিয়া-আমেরিকার দালালি করছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ক্ষমতায় আসার জন্য ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল ইন্ডিয়া, আমেরিকা ঘুরে এসেছে সমর্থনের জন্য।
তিনি বলেন, কিছুদিন আগে দেশের একটা গোষ্ঠী জাতীয় পতাকা অবমাননা করেছিল। আমরা দেখেছি তারা আমাদের জাতীয় পতাকার ওপরে ফিলিস্তিনের পতাকা দিয়েছে। আমরা আরো দেখেছি পায়ের নিচে জাতীয় পতাকাকে পড়ে থাকতে। তখন মামলা কেন হলো না? রাষ্ট্রদ্রোহের মামলা রাষ্ট্রপ্রধান দেবেন। কিন্তু মামলার বাদী এই ফিরোজ খান কে? কোন জায়গা থেকে এসেছে? এসব জানতে চাই।
তিনি আরো বলেন, বাংলাদেশের পতাকা সূর্যাস্তের পর নামিয়ে ফেলার নিয়ম আছে। কিন্তু এই নিয়ম মানা হচ্ছে কোথায়? তাছাড়া সেদিন সমাবেশে পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কী বলেছেন, তা সারা বাংলাদেশ জানে। তিনি মহাসমাবেশ চলাকালীন সভাস্থলেই ছিলেন। তাহলে কেন এই গেরুয়া পতাকাকে কেন্দ্র করে মামলা দেওয়া হলো?
মামলা প্রত্যাহারে সময় বেঁধে দিয়ে গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, আগামী সোমবারের মধ্যে মামলা তুলে নেয়া না হলে এবং এই মামলা নিয়ে কেউ জলঘোলা করতে চাইলে, আমরা ঐদিন বৃহৎ কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।
নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বুধবার সন্ধ্যায় দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ঐ ঘটনায় ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং চট্টগ্রামের সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্তসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাত পরিচয়ের আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।