ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২৯ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২ জন
ছবি: প্রতীকী

কিশোরগঞ্জের তিন হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৬ জন ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে ৭ জনকে। চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫২১ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৪৭৫ জন রোগীকে।

Advertisement

জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!