শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ৩৮১ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮০৮ জন।
.png)
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৬৬৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৪৫৫ জন। মারা গেছেন ২৭১ জন।
২০২৩ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হন। এছাড়া মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।