ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্রসৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪০, ২৬ অক্টোবর ২০২৪
সমুদ্রসৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু 
নিহত মাদরাসাছাত্র মাহমুদুর রহমান -ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মাহমুদুর রহমান (১৬) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুর রহমান কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

মাহমুদুরের সঙ্গে আসা বন্ধুরা জানান, গোসলের একপর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে যায়। পানিতে ভেসে যেতে থাকলে বন্ধুদের চিৎকারে লাইফগার্ড ও বিচকর্মীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদরাসাছাত্র মাহমুদুর রহমানসহ ৬ বন্ধু মিলে সমুদ্রসৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সবাই সাগরে গোসলে নামে।

তিনি আরো জানান, মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!