ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতলে ৪৭৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০২, ২৫ অক্টোবর ২০২৪
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতলে ৪৭৭
ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন ৪৭৭ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৬৯ জন এবং শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭০২ জনে।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন ঢাকা বিভাগের।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৩ জন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) ঢাকা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯, খুলনা বিভাগে ৩৩, ময়মনসিংহ বিভাগে ১২, বরিশাল বিভাগে ২৫, রংপুরে ৫, রাজশাহী বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারাদেশে ৫২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৬৪৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৪ হাজার ৭০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৯ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!