ফেরত দুই কিশোর হলো- টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম ফুলের ডেইল এলাকার মো. ছাবের (১৪) ও আব্দুর রহমান (১২)।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানিয়েছেন, গত ১৩ আগস্ট টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১২ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তরে নাফ নদীতে মাছ ধরতে যায় ওই দুই কিশোর। এসময় আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরে দুই কিশোরের পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করলে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়। সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে আরাকান আর্মির কাছ থেকে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত আনা সম্ভব হয়েছে।
.png)
পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুই কিশোরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।