পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনার সময় জালালাবাদ থানাধীন লন্ডনী রোড এলাকার একটি স্থানে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর রক্ষিত অবস্থায় একটি অস্ত্র পড়ে থাকেতে দেখেন। পরবর্তীতে সেটিতে সক্রিয় টিগারযুক্ত ১২ বোর (ডিবিবিএল) শটগান পাওয়া যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযানে পাওয়া আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)