শনিবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান।
নিহত আবুল হাশেম ময়মনসিংহ জেলায় বাসিন্দা বলে জানা গেছে। তিনি দীর্ঘ ১৫-২০ বছর যবৎ মোবাইল নেটোওয়ার্ক কোম্পানি রবির টাওয়ারে নিরাপত্তার দায়িত্বে নিয়জিত ছিলেন।
.png)
স্থানীয়রা জানান, শনিবার ভোরে উপজেলার ফালগুনকরায় অবস্থিত রবির টাওয়ারে দায়িত্বরত সিকিউরিটি গার্ড আবুল হাশেমের মরদেহ হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে হাসেমকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।
সিকিউরিটি কোম্পানির এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ সফি উল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করেন। তবে তিনি ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান বলেন, সিকিউরিটি গার্ড আবুল হাশেমকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে নেটওয়ার্ক কোম্পানির কোনো মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কর্মকর্তারা রয়েছেন। হত্যার রহস্য উদঘাটনে যৌথভাবে চেষ্টা করা হচ্ছে।