ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৩৭, ১৬ অক্টোবর ২০২৪
নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
কেন্দুয়া থানা -ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের সীমান্তবর্তী নেত্রকোণা সদর, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার মধ্যবর্তী সাইডুলী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই নবজাতকটিকে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন নবজাতকটিকে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কেন্দুয়া থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নবজাতকটির পরিবারের সন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

Advertisement

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, নবজাতকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটিকে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে হয় মৃত অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়েছে অথবা অবৈধ সন্তান। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কেন্দুয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!