ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজাহানপুরে রাস্তা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩, ১৫ অক্টোবর ২০২৪
শাহজাহানপুরে রাস্তা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানী শাহজাহানপুরে রেলওয়ে কলোনির রাস্তা থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার এসআই সায়াদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনির ফুটপাতে অচেতন অবস্থায় ঐ যুবককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!