ঠাকুরগাঁওয়ে জামায়াতের কর্মী সমাবেশ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার সদর উপজেলার দৌলতপুর এস কে বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৭ নম্বর জগন্নাথপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মো. আব্দুর রশিদ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার আমীর অধ্যাপক মাও. আব্দুল হাকিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সেক্রেটারি জনাব মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলার আমীর অধ্যাপক মাও. সোলাইমান হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলার সেক্রেটারি জনাব মাও. মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৬ বছর স্বৈরশাসক এই দেশে জুলুম ও অত্যাচার চালিয়েছে এবং সব রাজনৈতিক দলের ওপর নির্যাতন চালিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ইসলামপন্থী মানুষ ও ইসলামিক দল।
তারা আরো বলেন, দেশের জনগণের কাছে আমাদের জনপ্রিয় হয়ে উঠতে হবে; সেজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।