ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ১০ অক্টোবর ২০২৪
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে আটক ৪
আটককৃত সাইফুল মুন্সি, আ‍ঁখি আক্তার, লাকী আক্তার ও পাপিয়া খাতুন -ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপু‌রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বরিশাল জেলার চরগোপালপুর গ্রামের সাইফুল মুন্সি (৩৫), তার স্ত্রী আ‍ঁখি আক্তার (২৭), নেত্রকোণা জেলার সর্বদিঘীয়া গ্রামের লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)।

Advertisement

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, ভারতে পাচারকালে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিজিবি সদস্যরা তাদের আটক করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সেই মামলায় পাচারকারীরাও আসামি বলে জানান অধিনায়ক।

এদিকে, ভারত থেকে বাংলাদেশে পাচার করা প্রায় ৭ লাখ টাকা ম‍ূল্যের তিনটি গরু চান্দুড়িয়া সীমান্তে আটক করেছে বিজিবি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!