বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার মোবারকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহারুল ইসলাম দর্শনা মোবারক পাড়ার পেয়ার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনার মোবারক পাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। একইসঙ্গে তার বাড়ির পিছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশি (মেড ইন ইউএসএ) পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
.png)
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আবেদীন জানান, আটককৃত শাহারুলকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।