মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫৯ জন আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২১৮ জন রোগী।
.png)
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ৪টি হাসপাতালে বর্তমানে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, কিশোরগঞ্জ জেনারেল (সদর) হাসপাতালে ১৫ জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন। জেলায় ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি।