বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুরে অবস্থিত বার্ডস গ্রুপের গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
জানা যায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, ৬ কর্ম দিবসের মধ্যে বেতন ভাতা প্রদান, মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় বেতন প্রদান, কোনো সৈনিক অসুস্থ হলে হাজিরা প্রদান, টিফিন ভাতা ও নাইট বিল বৃদ্ধির দাবিতে ফ্যাক্টরির মধ্যে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। তাদের দাবি না মানায় বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টিতে ভিজে এমডিকে ফ্যাক্টরির মধ্যে অবরুদ্ধ করে রাখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। মালিকপক্ষ আগামী ৫ অক্টোবর শ্রমিকদের দাবি পূরণ করার আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
.png)