ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ২ অক্টোবর ২০২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে সেনাবাহিনীর সহায়তায় ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। 

পুলিশ জানায়, গত আগস্ট মাসের বেতন ১২ সেপ্টেম্বর পরিশোধ করার কথা থাকলেও দফায় দফায় তারিখ নির্ধারণ করে যাচ্ছে কারখানা কর্তৃপক্ষ। অন্যদিকে, গত ১৭ দিন ধরে কারখানার উৎপাদন কাজ বন্ধ থাকায় কারখানায় এসে আবারও ফিরে যাচ্ছেন শ্রমিকরা। সবশেষ মঙ্গলবার সকালে কারখানার ভেতরে দিনব্যাপী বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেন তারা।

Advertisement

তবে কারখানা কর্তৃপক্ষের সাড়া না পেয়ে বুধবার সকালে সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে ঢাকাসহ গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ চলছে। গত দুইদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবরোধ করে আন্দোলন করছেন। সকালের ঘটনায় খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা অবরোধ প্রত্যাহার করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!