ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা ইপিজেডে বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ১ অক্টোবর ২০২৪
ঢাকা ইপিজেডে বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ছবি

ঢাকা ইপিজেডে পুরাতন জোনে অবস্থিত হংকংয়ের মালিকানাধীন এ্যক্টর স্পোর্টিং লিমিটিডের শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে। 

মঙ্গলবার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন শুরু করে।

দাবি সমূহ হলো:

Advertisement

ক) ৭ কর্ম দিবসের মধ্যে সম্পূর্ণ বেতন পরিশোধ করতে হবে।

খ) হাজিরা বোনাস ২শ’ টাকার পরিবর্তে ১ হাজার টাকা দিতে হবে।

গ) দুপুরের খাবার বিল ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকায় উন্নীত করতে হবে।

ঘ) টিফিন বিল ১৬ টাকার পরিবর্তে ৫০ টাকায় উন্নীত করতে হবে।

ঙ) বাৎসরিক বেতন ৫ শতাংশ হারে বৃদ্ধির পরিবর্তে ১৫ শতাংশ হারে বৃদ্ধি করতে হবে। 

চ) মাতৃকালীন ছুটি তিন মাস ১২ দিন এর পরিবর্তে ৪ মাস বৃদ্ধি করতে হবে।

উল্লেখ্য, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে বন্ধ থাকা উক্ত ফ্যাক্টরিটি গত ২৯ সেপ্টেম্বর ও আগস্ট-২৪ মাসের বকেয়া বেতন পরিশোধ করে। ফ্যাক্টরির সামনে শিল্প পুলিশের অবস্থান রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!