শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে সাভার সিটি সেন্টার পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন সাভার পৌরসভাস্থ রাজাবাড়ি মাদরাসার শিক্ষক শামসুদ্দিন।
এ সময় বক্তারা মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভারত সরকারকে উদ্দেশ্যে করে দ্রুত এই নিন্দনীয় কাজের সঙ্গে জড়িতদের ক্ষমতাচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে ভারত বয়কটের মত কঠোর কর্মসূচির দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
.png)