ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডোমারে এক দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ৩ অক্টোবর ২০২৪
ডোমারে এক দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন
ফাইল ছবি

নীলফামারীর ডোমারে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ করার ১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ ডোমার উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ডোমার উপজেলা শাখার সভাপতি ও বাগডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সায়েদুল হক বসুনিয়া ও বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ ডোমার উপজেলা শাখার মো. ইনামুল হক চৌধুরী প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!