ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ানীবাজারে পদোন্নতির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ৩ অক্টোবর ২০২৪
বিয়ানীবাজারে পদোন্নতির দাবিতে শিক্ষকদের মানববন্ধন
ফাইল ছবি

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ ও শতভাগ পদোন্নতির দাবিতে প্রাথমিক শিক্ষকরা একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল পাল, ফেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাছুম আহমেদসহ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!