নিহত সিরাজুল ইসলাম ঐ গ্রামের মিয়া বক্সের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির সামনে প্রস্রাব করতে যান সিরাজুল ইসলাম। এ সময় পেছন দিক থেকে কে বা কারা ঢিল ছুড়ে মারলে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন তিনি। এর কিছুক্ষণ পর নিজ বাড়িতে মারা যান। তবে কাদের ঢিলের আঘাতে তিনি মারা গেছেন, তা সঠিকভাবে বলতে পারছে না পরিবারের লোকজন।
.png)
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) উমর আকবর বলেন, মরদেহটি রাতে থানায় আনা হয়েছে এবং শুক্রবার ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। রিপোর্ট পেলেই আসল ঘটনা বের হয়ে আসবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।