ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
ফাইল ফটো

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. মামুনুর রশিদ (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কারারক্ষী নাজমুল হাসান।

তিনি বলেন, সকালের দিকে ঐ কয়েদি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, নিহত মামুনুর রশিদ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবার নাম সেলিম ইব্রাহিম। তবে তিনি কি মামলায় আটক ছিলেন তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!