ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুকে বেঁধে রেখে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৪
বন্ধুকে বেঁধে রেখে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ফাইল ফটো

চট্টগ্রামে বন্ধুকে বেঁধে রেখে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আবুল কালাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আবুল কালাম নামে এক ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. মুজিবর রহমান।  এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে নগরীর খুলশী থানা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে তাকে ধর্ষণ করা হয়। এ সময় তার বন্ধুকেও আটকে রাখা হয়। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ১৬ বছর বয়সী ওই কিশোরী তার কিশোর বন্ধুকে নিয়ে কুমিল্লা থেকে পালিয়ে ট্রেনে করে চট্টগ্রামে আসেন। তাদের বাড়ি কুমিল্লায়। ছয় মাস আগে ওই বন্ধুর সঙ্গে মোবাইলে পরিচয় হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তারা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী স্টেশনে নামেন। সেখানে তাদের কাছে থাকা একমাত্র মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। এরপর সেখান থেকে অটোরিকশায় করে তারা নগরীর খুলশী এলাকায় আসে। এক অটোরিকশা চালক তাদের দক্ষিণ খুলশী এলাকায় এনে নামিয়ে দেন। তারা সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে আবুল কালাম ও তার সঙ্গে থাকা তিন যুবক মিলে তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলে একটি ভবনে নিয়ে যায়। সেখানে কিশোর বন্ধুকে একটি কক্ষে আটকে রেখে চারজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করেন। রাতে খবর পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন স্থানীয়রা।

Advertisement

খুলশী থানার ওসি মুজিবুর রহমান বলেন, চট্টগ্রামে বন্ধুর সঙ্গে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান চলছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, কিশোরীর প্রাথমিক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!