শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন- ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলীনুর প্রকাশ আলী (৪৫), চকের বাড়ির সিএনজি বাবু (৪০), হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের আরিফ (৩০), দাসকান্দি চকের বাড়ির নুর মোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫) এবং একই গ্রামের বিদ্যুত মজুমদার (৩৫)।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি কাজী নাজমুল হক।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গত বুধবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারীকে উপজেলার দাসকান্দি বাজারে যান ত্রাণের আশায়। সে সময় সিএনজি বাবু তাকে ত্রাণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দাসকান্দি বাজারের আলীনুর আলীর দোকানে বসিয়ে রাখেন। এরপর সন্ধ্যায় অভিযুক্তরা একত্রিত হয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।
পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র আন্দোলনের সমন্বয়কের কাছে তথ্যটি পৌঁছায়। এরপর শুক্রবার সকালে অভিযুক্ত ছয়জনকে দাসকান্দি বাজারে ডাকা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করলে স্থানীয়রা তাদের বাজারে আটকে রেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ওসি আরো বলেন, এ ঘটনায় আটককৃত ছয়জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মেডিকেল চেকআপের জন্য ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।