ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারে থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা
কক্সবাজারে থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা -ছবি: সংগৃহীত

যৌথবাহিনীর হাতে আটক কক্সবাজার সদরের পিএমখালির ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে কক্সবাজার সদর থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে।

সোমবার (২৩ সোপ্টম্বর) বিকেল ৪টার দিকে চেয়ারম্যান আব্দুল্লাহকে সদর থানা হেফাজতে নিয়ে আসা হলে হাজারো কর্মী-সমর্থক সদর থানা থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ এবং আব্দুল্লাহর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আমিন নোমান বলেন, পিএমখালির ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে যৌথবাহিনী আটক করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করার জন্য নিয়ে এলে পুলিশের গাড়ি থেকে নামানোর সময় আব্দুল্লাহর সন্ত্রাসী বাহিনী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

Advertisement

ওসি আরো বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!