ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাশিমপুর থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৪
কাশিমপুর থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান ফিরোজ হোসেন। আলোচিত শুকুর আলী হত্যাকাণ্ডে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, গত ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক বহুল আলোচিত ফিরোজ হোসেনকে ধামরাই থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!