ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাঞ্ছিতের ঘটনায় নাটোরে শিক্ষকদের প্রতিবাদ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৪
লাঞ্ছিতের ঘটনায় নাটোরে শিক্ষকদের প্রতিবাদ
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে ‘প্রকল্প থেকে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন জেলার সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 

বুধবার বিকেলে নাটোর প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ দিবস কর্মবিরতি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। 

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি ও সিনিয়র শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ, সিনিয়র শিক্ষক শ্যামলী বেগম ও রাজু আহমেদ প্রমুখ।

Advertisement

এ সময় বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর চত্বরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য সমাবেশ চলছিল। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার (প্রকল্পভুক্ত) ও তাদের ভাড়াটিয়া লোকদের সমন্বয়ে একদল কর্মচারী/কর্মকর্তা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করে ও অকথ্য ভাষায় গালাগাল করে। যা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চরম অপমানজনক। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!