ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ৪ সেপ্টেম্বর ২০২৪
নাটোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিকে। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে ৭ বছর বয়সি দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের দায়ে মো. দুলাল নামে (২৯) এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

বিশেষ সরকারি কৌঁসুলি মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মো. দুলাল নাটোরের বাগাতিপাড়ার চাইপাড়া এলাকার মো. মোস্তাকিনের ছেলে।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩ জুলাই শিশুটি রাস্তার পাশে খেলার সময় পেয়ারা দেওয়ার কথা বলে তাকে নিজেদের বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন দুলাল। এ সময় দুলালের চাচাতো বোন ঘটনাটি দেখে ভিকটিমের মাকে জানান। পরে ভুক্তভোগীর মা গিয়ে দুলালের নাম ধরে ডাকলে তিনি দরজা খুলে পালিয়ে যান। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার শরীর থেকে রক্তপাত হওয়ায় তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে দুলালের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাগাতিপাড়া থানার এসআই মো. হাবিবুর রহমান ঘটনার এক মাস পরে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে দীর্ঘ ১২ বছর পর আজ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!